এদিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর সেতুর পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।
এবার রাজধানীর মিরপুরের পল্লবী থানা এলাকায় মেট্রোরেলের স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে স্থানীয় লোকজন ও পুলিশ সেখানে যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
মেট্রো স্টেশনের নিচে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মিরপুর-১২ নম্বর এ ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর সেতুর পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বাংলানিউজকে বলেন, মধুবাগ ব্রিজের নিচে ককটেল বিস্ফোরণে মোটরসাইকেল আরোহী একজন সামান্য আহত হয়েছেন। তার মোটরসাইকেলও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
সম্পাদক প্রকাশকের নাম মোঃ খায়রুল হসেন (বিপ্লব)
১/২-বি সাগুফটা ডী-লরেল, ৯ তলা, কমলাপুর বাজার, মতিঝিল ঢাকা
www.gonomichil.com