কুড়িল বিশ্বরোডের রিকশা গ্যারেজে আগুন

রাজধানীর কুড়িল বিশ্বরোডের কুড়াতলা বাজার বালুর মাঠ সংলগ্ন একটি রিকশার গ্যারেজে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নির্বাপনে কাজ করছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ৭টা ৩৮ মিনিটে রিকশার গ্যারেজে লাগা আগুনের খবর ফায়ার সার্ভিস চারটি ইউনিট আগুন নির্বাপনের জন্য সেখানে পাঠায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের সংবাদ এখন পর্যন্ত জানা যায়নি।