ঢাকা: আশুলিয়া এসিলেন্ট অফিসের দায়িত্বশীল ও সৎ কর্মী হিসেবে সার্ভেয়ার মোর্শেদ খান প্রমাণ করেছেন তার দক্ষতা ও যোগ্যতা। দীর্ঘদিন ধরে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যে নিষ্ঠা, আন্তরিকতা এবং পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন—তারই স্বীকৃতি হিসেবে তিনি সরকারি পর্যায়ে সম্মানজনক পুরস্কার অর্জন করেছেন তিনি।
সরকারি কাজে মাঠপর্যায়ের পরিমাপ, ভূমি যাচাই, প্রকল্প মূল্যায়নসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্বে মোর্শেদ খান সবসময়ই ছিলেন নির্ভুল ও সময়নিষ্ঠ। সহকর্মীদের মতে, তিনি শুধু কাজেই নয়, আচরণেও অত্যন্ত ভদ্র, শান্ত ও সহযোগীতাপূর্ণ একজন মানুষ।
পুরস্কারপ্রাপ্তির পর অনুভূতি জানতে চাইলে মোর্শেদ খান বলেন—
“আমার এই সম্মান আমার একার ছিলো না, আমার অফিসের সকল সহকর্মীর। দেশ ও মানুষের জন্য কাজ করাটাই আমার সবচেয়ে বড় গর্ব সকলের দোয়া ও ভালোবাসা আমার কাজের আগ্রহ বারিয়ে দিয়েছে।”
আশুলিয়া অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) জানান, তার মতো নিবেদিতপ্রাণ কর্মী সরকারি ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করে এবং নতুনদের জন্য অনুপ্রেরণা তৈরি করে।
মোর্শেদ আলমের এই সাফল্য শুধু আশুলিয়া আশুলিয়া রাজস্ব সার্কেল অফিস নয়, বরং পুরো কর্ম পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলেছে। সবার আশা, তিনি ভবিষ্যতেও এমনই নিষ্ঠা ও সততার সাথে দেশের উন্নয়নে অবদান রেখে যাবেন।
— গণমিছিল নিউজ