এলাকায় পরিচিত এলিও সরকার স্বপন নামে এক ব্যক্তির বিরুদ্ধে ব্ল্যাকমেইল, প্রতারণা ও অর্থ আত্মসাতের একাধিক অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, এই স্বপন দীর্ঘদিন ধরে নিজেকে বিভিন্ন সময়ে সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠানের লোক বা প্রভাবশালী পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে আসছে।
স্থানীয় সূত্র জানায়, যাদের কাছ থেকে সুবিধা নেন, কিছুদিন না যেতেই সেই মানুষদের বিরুদ্ধেই ষড়যন্ত্রে লিপ্ত হন তিনি। পরিচিতজনদের পারিবারিক অশান্তি বা ব্যক্তিগত সমস্যা দেখলেই সুযোগ গ্রহণ করেন বুধবার (০৩ ডিসেম্বর) সাবিনা নামের এক মহিলার পারিবারিক সমস্যা দেখা মাত্রই সাবিনার ফেছবুক মেসেঞ্জারে সুযোগ গ্রহণ করার চেষ্টা করেন এলিও সরকার স্বপন। এছাড়া ‘সহায়তার’ কথা বলে উল্টো তাদেরই ব্ল্যাকমেইল করেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগকারীরা আরও জানান, এলিও সরকার স্বপন ধর্ম, জাত বা সম্পর্ক—কোনো কিছুর প্রতি শ্রদ্ধাশীল নন। অর্থের লোভে মানুষের সঙ্গে প্রতারণা করা তার অভ্যাসে পরিণত হয়েছে। চাকরি দেওয়া, সমস্যার সমাধান করা কিংবা পরিচিতি ব্যবহার করার নাম করে তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা আদায় করেন। এসব ঘটনায় পূর্বেও বেশ কয়েকটি প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হওয়ার কথাও জানা গেছে।
এলাকাবাসীর দাবি, স্বপনের কর্মকাণ্ডে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগীরা।