গাজীপুর–১ এ মেয়র মুজিবকে মনোনয়ন: আনন্দ মিছিলে সোহেল সরকার –বাদশাহ সরকার।

গাজীপুর–১ আসনে মেয়র মুজিবুর রহমান দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দে ফেটে পড়েছে পুরো অঞ্চল। শুক্রবার সকাল ১০টায় তাঁর প্রতি শুভেচ্ছা জানাতে প্রায় দুই হাজার নেতাকর্মী নিয়ে বিশাল মিছিল বের করেন স্থানীয় যুবদল নেতা সোহেল সরকার ও বাদশাহ সরকার।

কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের ছাত্তার গেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে চন্দ্রা মোড় প্রদক্ষিণ করে জোড়া পাম্পে গিয়ে শেষ হয়। পুরো পথে নেতাকর্মীদের স্লোগান, ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

মিছিল শেষে জোড়া পাম্প এলাকায় সোহেল সরকার ও বাদশাহ সরকার মেয়র মুজিবুর রহমানের প্রতি শুভেচ্ছা ও সমর্থন ব্যক্ত করেন। এ সময় তারা বলেন, “মুজিবুর রহমানের মনোনয়ন এলাকায় নতুন আশার সঞ্চার করেছে। উন্নয়ন এগিয়ে নিতে আমরা সবসময় তাঁর পাশে থাকব।”

নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকা জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয়দের অনেকে জানান, মনোনয়ন পাওয়ার পর থেকেই এলাকাজুড়ে উচ্ছ্বাস ও আনন্দ বিরাজ করছে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *