Tag: news
-

চেয়ারম্যান হাজী মোঃ সালাহউদ্দিন সরকার অসুস্থ দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে দোয়া কামনা
গাজীপুরের ভয়াল গড় ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান হাজী মোঃ সালাহউদ্দিন সরকার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। গত কয়েকদিন ধরে শারীরিক জটিলতায় ভুগতে থাকায় বর্তমানে তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে। পরিবারসূত্র জানায়, তার শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল হলেও চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার ব্যবস্থাও নেয়া হবে। অন্যদিকে চেয়ারম্যানের…
-

আসন্ন নির্বাচনের আগে পুলিশ, প্রশাসন, বিচারকদের বড় বদলি ও পদোন্নতি
জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশ, প্রশাসন এবং অধস্তন আদালতের বিচারকদের বড় ধরনের বদলি ও পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার এক দিনে সব মিলিয়ে এক হাজারের বেশি কর্মকর্তাকে পদোন্নতি ও নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে। এর মধ্যে পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অধস্তন আদালতের তিন স্তরের বিচারকেরা রয়েছেন। জাতীয় নির্বাচন সামনে রেখে গত মঙ্গলবার…
-

ছাত্রলীগের মশালমিছিল মাদারীপুরে
জুলাই গণ-অভ্যুত্থানের সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে মাদারীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ পাঁচ টি ভিন্ন স্থানে মশালমিছিল করেছে। গতকাল সোমবার রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ৪ ঘণ্টার ব্যবধানে সদর উপজেলার ছিলারচর, ধুরাইল, মস্তফাপুর, খাগদী ও পেয়ারপুর এলাকায় এসব মিছিল বের করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত ১০টার দিকে…
-

আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন
আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী। রোববার (১৬ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। এদিন সন্ধ্যায় আদালতে আত্মসমর্পণ করেন তারা। এ সময় তাদের আইনজীবী তুহিন হাওলাদার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। এর আগে গত ১০…
-

যারা অগ্নি সন্ত্রাস চালাচ্ছে দেখামাত্রই গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের
বাসে আগুন দিচ্ছে, যারা অগ্নিসন্ত্রাস চালাচ্ছে, পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করছে এবং মানুষের জান-মাল নিয়ে খেলছে, তাদের প্রতিরোধে দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রোববার (১৬ নভেম্বর) রাতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীরম, যারা অগ্নিসন্ত্রাস চালাচ্ছে, বাসে আগুন দিচ্ছে, তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত বা আপনার পক্ষ…
-

মাত্র ৫ টাকার কম দেয়া জন্য নথুল্লাবাদ বাস টার্মিনালে তাণ্ডব
মাত্র পাঁচ টাকা কম দেওয়া নিয়ে বরিশাল সরকারি বিএম কলেজ শিক্ষার্থী ও বাস শ্রমিকের দ্বন্দ্বে নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে তুলকালাম কাণ্ড ঘটেছে। অন্তত দুই শতাধিক বাস ভাঙচুর, একটিতে অগ্নিসংযোগ, আড়াইশ কাউন্টার ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর এবং কাউন্টার থেকে অর্থ লুটের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নথুল্লাবাদ বাস টার্মিনাল…
-

এবার পল্লবী ও হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ ঘটাল দুর্বৃত্তরা
এবার রাজধানীর মিরপুরের পল্লবী থানা এলাকায় মেট্রোরেলের স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে স্থানীয় লোকজন ও পুলিশ সেখানে যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। মেট্রো স্টেশনের নিচে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মিরপুর-১২ নম্বর এ ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান…
-

গত তিন মাসে ওয়ালটনের মুনাফা ২২১ কোটি টাকা
বর্তমানে ইলেকট্রনিকস খাতের দেশীয় জায়ান্ট ওয়ালটনের মুনাফা ৪৯ শতাংশ বেড়েছে। চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) কোম্পানিটি মুনাফা করেছে প্রায় ২২১ কোটি টাকা। গত বছরের একই সময়ে কোম্পানিটির মুনাফার পরিমাণ ছিল ১৪৯ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে ৭২ কোটি টাকা বা ৪৯ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের কোম্পানির আর্থিক প্রতিবেদন থেকে…
-

ঢাকায় আসছে না আর্জেন্টিনা, ট্রফি উন্মোচন যমুনায়
সোমবার ঢাকায় শুরু হচ্ছে দ্বিতীয় নারী বিশ্বকাপ কাবাডি। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হবে খেলা। বাংলাদেশে প্রথমবারের মতো হচ্ছে কাবাডির কোনো বিশ্বকাপ। টুর্নামেন্টে বাংলাদেশসহ ১৪টি দল অংশ নেবে বলে কাবাডি ফেডারেশন জানিয়েছিল আগেই। কিন্তু শেষ পর্যন্ত স্বাগতিক বাংলাদেশসহ ১১টি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। দলগুলো হলো বাংলাদেশ, ভারত, চাইনিজ তাইপে, জার্মানি, ইরান, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড,…
-

দুপুরে গ্রেপ্তার হিরো আলম সন্ধ্যায় পেলেন জামিন।
সাবেক স্ত্রী রিয়া মনির রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত। উভয় পক্ষের শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান আজ শনিবার সন্ধ্যায় এ আদেশ দেন। তার আগে দুপুরেই গ্রেপ্তার করা হয় হিরো আলমকে।…