চেয়ারম্যান হাজী মোঃ সালাহউদ্দিন সরকার অসুস্থ দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে দোয়া কামনা

গাজীপুরের ভয়াল গড় ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান হাজী মোঃ সালাহউদ্দিন সরকার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। গত কয়েকদিন ধরে শারীরিক জটিলতায় ভুগতে থাকায় বর্তমানে তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।

পরিবারসূত্র জানায়, তার শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল হলেও চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার ব্যবস্থাও নেয়া হবে।

অন্যদিকে চেয়ারম্যানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়। ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে চলছে দোয়া ও শুভকামনার ঢল।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে—
“চেয়ারম্যান সাহেব যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন—এ জন্য সবার দোয়া কামনা করছি।”

স্থানীয়দের মতে,
হাজী মোঃ সালাহউদ্দিন সরকার ইউনিয়নের উন্নয়ন, সমস্যা সমাধান এবং মানুষের কল্যাণে নিরলস ভূমিকা রেখে আসছেন। তার সুস্থতা ফিরে পাওয়া এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।