
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও র্যালির আয়োজন করেন মেয়র মুজিবুর রহমানের সমর্থক ও দলীয় নেতাকর্মীরা। কালিয়াকৈরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এসময় উপস্থিত নেতাকর্মীরা বেগম জিয়ার সুস্থতার জন্য মোনাজাত করেন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের যুবদলের সহ সভাপতি মোঃ বাদশা সরকারসহ মোঃ সোহেল সরকার সহ কালিয়াকৈর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
বাদশা সরকার বলেন, “মানুষের নেতা হিসেবে বেগম জিয়ার সুস্থতা শুধু রাজনৈতিক নয়—এটি মানবিক দাবিও। এ কাজে মেয়র মুজিবুর রহমানের সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করেছে।”
স্থানীয়দের মতে, শান্তিপূর্ণ এই দোয়া ও র্যালি দলীয় ঐক্যকে নতুনভাবে উজ্জীবিত করেছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মন্তব্য—এ ধরনের উদ্যোগ গাজীপুরের মাঠ-রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে।

Leave a Reply